কবিতা: প্রাণের নতুন লিপি

 



কবিতা: প্রাণের নতুন লিপি

কবি : আব্দুল মুসরেফ খাঁন


বিজ্ঞানের আলোয় ঘুচছে আঁধার, কাটছে দুখের রাত,

শিশুর হাসিতে দিচ্ছে প্রকৃতি নতুন এক সুপ্রভাত।

২০২৬ সালটি আজ ইতিহাসের পাতায় নাম লেখায়,

পার্সোনালাইজড জিন থেরাপি নতুন আশা যে জাগায়।

শরীরের কোষে লুকিয়ে ছিল যে মরণব্যাধির বীজ,

বিজ্ঞান আজ খুঁজে পেয়েছে তার মুক্তির এক চাবিজ।

ডিএনএ-র ওই জটিল সুতোয় যেখানে ছিল ভুল,

সংশোধনে আজ ফুটছে দেখো প্রাণের নতুন ফুল।

বিরল রোগের কবলে যারা হারিয়েছিল সব বল,

গবেষকদের শ্রমে আজ মিলছে সুমিষ্ট ফল।

ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে বিশ্বজুড়ে আজ,

শিশুদের আয়ু বাড়াতে চলছে মহৎ কঠিন কাজ।

বংশগতির ধারাটি যখন থমকে যেত ভয়ে,

জিন এডিটিং পথ দেখালো আলোর জয় হয়ে।

মায়ের কোল আর হবে না খালি ব্যাধির নিষ্ঠুর টানে,

অমরত্বের সুর বাজে আজ বিজ্ঞানের এই গানে।

ল্যাবরেটরির টেস্টটিউবে জীবন গড়ার ছক,

সুস্থ হয়ে উঠবে এবার প্রতিটি কচি বুক।

অন্ধকারকে জয় করে আজ আসুক নতুন ভোর,

মুক্ত হোক সব রুগ্ন শিশু, ছিঁড়ুক রোগের ডোর।

রক্তের মাঝে বইবে এবার শুদ্ধ প্রাণের ধারা,

পুরানো যত জীর্ণ অসুখ হবেই দেশছাড়া।

নকশা যখন জীবনের এই বদলে যাবে হাতে,

দুঃখগুলো হারিয়ে যাবে আঁধার কালো রাতে।

আগামীর পথে নির্ভয়ে আজ বাড়াবে তারা পা,

সুস্থ দেহে মেঠো পথে জুড়াবে সবার গা।

২০২৬ অমর রহুক চিকিৎসায় এই ধন্য,

নতুন দিনের সূর্য উঠুক শিশুদেরই জন্য।


Post a Comment

0 Comments