কোয়ান্টাম জাদুর নতুন আলো

 


কোয়ান্টাম জাদুর নতুন আলো

কবি : আব্দুল মুসরেফ খাঁন


গহন আঁধার কোয়ান্টাম দেশে অজানার হাতছানি,

বিজ্ঞানীরা আজ আনল ছিনিয়ে নতুন এক কাহিনী।

১লা মে-র সূর্য হাসলো অসাধ্য সাধনে,

প্রকৃতি ধরা দিল আজ অদ্ভুত এক বাঁধনে।

‘কোয়াডস্কুইজিং’ নাম দিয়ে তার জাদুর খেলা শুরু,

কাঁপে থরোথরো কোয়ান্টাম বিশ্ব, কাঁপে হিয়া দুরুদুরু।

অনিশ্চয়তার নীতিকে হার মানিয়ে কৌশলে,

কণারা নাচছে এখন বিজ্ঞানীদের ইশারার ছলে।

প্যারামিটারগুলো চেপে ধরে রাখা সূক্ষ্ম পরিমাপে,

চমকে ওঠে বিশ্বব্রহ্মাণ্ড কোয়ান্টাম প্রতাপে।

ছন্দবদ্ধ কণার মেলা, অদ্ভুত এক টান,

তথ্য হবে অতি দ্রুত, বজায় রেখে মান।

সুপার কম্পিউটার এখন আসবে ঘরের কাছে,

ভবিষ্যতের প্রযুক্তিতে বড় সম্ভাবনা আছে।

প্রসেসিং হবে আলোর বেগে, ডেটা হবে সুরক্ষিত,

বিজ্ঞানের এই জয়গানে বিশ্ব আজ পুলকিত।

ক্ষুদ্র কণার বিশাল শক্তি হাতের মুঠোয় আসে,

সাফল্যের এই মিষ্টতা আজ বিজ্ঞানীদের হাসে।

সাঙ্কেতিক এই জটিল পথ হবে এখন সরল,

কোয়ান্টাম জগতের সব ধাঁধা হবে গরল।

পুরানো দিনের হিসেব চুকে নতুন দিগন্ত,

যুগান্তকারী এই আবিষ্কার, খুশি তাই অনন্ত।

মানুষ যখন অজানাকে করতে পারে জয়,

ধন্য হয় যে মেধা আর শ্রমের পরিচয়।

তত্ত্ব যখন বাস্তবে আজ দেখাল তার রূপ,

সারা পৃথিবী চেয়ে আছে থেকে নিস্তব্ধ চুপ।

এগিয়ে যাবে মানব জাতি নতুন ছন্দে মেতে,

বিজ্ঞানের এই মহাসড়ক আলোকবর্ষে যেতে।


Post a Comment

0 Comments