কবিতা: বিজ্ঞানের জয়গান
কবি : আব্দুল মুসরেফ খাঁন
লন্ডন শহর সাক্ষী হলো নতুন এক ইতিহাসের,
বিজ্ঞানীরা পথ দেখালো উজ্জ্বল এক ভবিষ্যতের।
কিংস কলেজের গবেষণাগারে জ্বেলেছে আশার আলো,
অ্যালুমিনিয়াম যৌগটি আজ ছড়ালো অনেক ভালো।
দামী ধাতুর দিন ফুরালো, প্ল্যাটিনামের আকাল,
সহজলভ্য ধাতু দিয়েই ঘুরবে সুখের চাকা।
অনুঘটক হিসেবে এটি করবে অসাধ্য সাধন,
রসায়নের জটিল পথে আনবে নতুন বাঁধন।
ওষুধ শিল্পে পড়বে প্রভাব, কমবে অনেক দাম,
রোগীর মুখে হাসি ফুটবে, সার্থক হবে ঘাম।
স্থিতিশীল এই যৌগটি যে অদ্ভুত এক দান,
বিশ্বজুড়ে গাইবে সবাই বিজ্ঞানের এই গান।
শিল্প গড়ার নতুন পথে সাশ্রয় হবে প্রচুর,
কঠিন বাধা কাটবে এবার, স্বপ্ন হবে না দূর।
বিরল ধাতুর সংকট আর থাকবে না এই ভবে,
প্রযুক্তির এই মেলবন্ধনে জয় যে হবেই হবে।
পরিবেশের বন্ধু হয়েই করবে কাজটা শেষ,
উন্নত এই আবিষ্কারে বদলে যাবে দেশ।
পহেলা মে-র সূর্যালোকে এল যে এক খবর,
অ্যালুমিনিয়াম দিচ্ছে ডাক, ভেঙে সংশয়-ডর।
চিকিৎসা আর শিল্পে এবার বাজবে জয়ের ডঙ্কা,
বড় বড় সব বৈজ্ঞানিক কাটবে মনের শঙ্কা।
মানবজাতির কল্যাণে আজ বিজ্ঞানের এই দান,
নতুন যুগের জয়ধ্বনিতে জুড়াবে সবার প্রাণ।
সাফল্যের এই জয়মাল্য বিজ্ঞানীদেরই সাজে,
নতুন আলোর জোয়ার এলো সকল কাজের মাঝে।
অ্যালুমিনিয়াম যৌগটি এক আশার পরম বাণী,
উন্নত এক বিশ্ব গড়ার অমর এক কাহিনী।
একত্রিত সব বুদ্ধিদীপ্ত বিজ্ঞানীদের দল,
মগজ খাটিয়ে আনল টেনে এই গৌরবের ফল।
আগামীর এই সুন্দর পথে চলব মোরা নির্ভয়,
বিজ্ঞানের এই আবিষ্কারে ধরব বিশ্বজয়ের জয়।
0 Comments