কবিতা: আগামীর স্বচ্ছ দর্পণ
কবি : আব্দুল মুসরেফ খাঁন
বিজ্ঞানীদের ভাবনা আজ রূপ নিল এক কাঁচের সাজ,
বার্মিংহাম আর ডর্টমুন্ডে চলল কঠিন কাজ।
ধরাবাঁধা সব নিয়ম ভেঙে নতুন গ্লাস এলো,
প্রযুক্তির এই রঙিন আলোয় বিশ্ব আজ মাতলো।
'এমওএফ' (MOFs) এর ছোঁয়ায় কাঁচ পেল ভিন্ন এক প্রাণ,
ধাতব অণুর বুননে গড়া বিজ্ঞানের জয়গান।
সাধারণ সেই কাঁচের চেয়েও শক্তি বহুগুণ,
আবিষ্কারের এই শিখাটি জ্বালল নতুন হুন।
জলবায়ুর ঐ বিপন্ন দিনে আসবে বড় ত্রাণ,
কার্বনের ঐ বিষাক্ত ছোবল করবে খানখান।
গ্যাসের অণু ধরতে পারে অদ্ভুত এই জালে,
নতুন দিনের সূর্য উঠবে আগামীর ঐ কপালে।
কার্বন ডাই-অক্সাইড এখন বন্দি কাঁচের ঘরে,
পরিবেশের তপ্ত নিঃশ্বাস বইবে শান্ত স্বরে।
হাইড্রোজেনও জমবে সেথায় জ্বালানি জোগাতে,
সাশ্রয় হবে শক্তির রাশি ধরণীর এই পথে।
উচ্চ তাপের দরকার নেই, কমেই হবে কাজ,
কম খরচে তৈরি হবে গ্লাসের নতুন কারুকাজ।
শিল্প কল-কারখানা আর গৃহস্থালির দ্বারে,
নতুন যুগের বারতা আজ পৌঁছাবে সব ঘরে।
প্রকৃতি আর যন্ত্র এখন মেলবে মধুর হাত,
ধোঁয়ার কুণ্ডলী কমবে শেষে আসবে সুপ্রভাত।
স্বচ্ছ কাঁচের পরতে পরতে আগামীর আশ্বাস,
ধরণী আবার ফিরে পাবে তার শুদ্ধ দীর্ঘশ্বাস।
বিজ্ঞান আজ দিচ্ছে পাড়ি অজানার ঐ দেশে,
মানুষ জয়ের মালাটি আজ পরবে ভালোবেসে।
সবুজ পৃথিবী গড়ার পথে এই তো সূচনা,
কাঁচের শরীরে আঁকা হলো আজ স্বপ্নের আল্পনা।
0 Comments