কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আগামীর স্বপ্ন

 


কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আগামীর স্বপ্ন 

কবি : আব্দুল মুসরেফ খাঁন


সূর্য হাসে আকাশ পানে, আলো ছড়ায় ধরায়,

বিজ্ঞান আজ নতুন পথে অসাধ্যকে হারায়।

কেমব্রিজের ওই গবেষক দল অসাধ্য দেয় পাড়ি,

তৈরি হলো কৃত্রিম পাতা, ঘুচিয়ে অন্ধকার আড়ি।

যেখানে আগে বিষ ছড়াতো ধোঁয়া আর ওই কালি,

সেখানে আজ সবুজ স্বপ্ন দিচ্ছে হাতে তালি।

বাতাস থেকে শুষে নেবে কার্বন-ডাই-অক্সাইড,

পরিবেশটা বাঁচবে এবার, ঘুচবে বিভেদ-ফাইট।

পানির সাথে আলোর মিতালী, জাদুর খেলা চলে,

বিজ্ঞানেরই অসীম শক্তি জগত জুড়ে বলে।

নতুন পাতা শান্ত মনে করছে সালোকসংশ্লেষণ,

ভবিষ্যতের জ্বালানি পেতে বদলে গেছে দর্শন।

সরাসরি আজ তৈরি হবে কাজের ওই 'সিনগ্যাস',

ফসিল ফুয়েল বিদায় নেবে, মিটবে সবার আশ।

জ্বালানি তো আর হবে না বিষ, হবে না আর বোঝা,

প্রকৃতির বুক থেকেই এবার উপায় হলো খোঁজা।

কয়লা কিংবা তেলের দিন তো ফুরিয়ে এলো ভাই,

বিশুদ্ধ এক পৃথিবীরই স্বপ্ন দেখে যাই।

গ্রিনহাউসের ওই খাঁচায় বন্দি নীল এই গ্রহটি,

মুক্ত হবে আবার তবে, খুলবে প্রেমের জটটি।

উদ্ভিদ নয়, যন্ত্র এবার গড়বে সবুজ ভূমি,

বিজ্ঞানের এই জয়গান আজ গাও না কেন তুমি?

বড় মাইলফলক এটি, নতুন এক ইশারা,

আশার আলোয় হাসছে আজ এই মহাবিশ্ব সারা।

ধরণী হবে শান্ত শীতল, সুস্থ হবে জীবন,

কৃত্রিম পাতাই রক্ষা করবে প্রাণ-প্রকৃতির বন।

কার্বন আজ শত্রু নয় তো, হবে সে হাতিয়ার,

বন্ধ হবে পৃথিবীর ওই গভীর হাহাকার।

পঁয়ত্রিশে নয়, আসছে বছর জয়ী হবে গান,

কৃত্রিম পাতা জুগিয়ে দেবে ধরার নতুন প্রাণ।

এই তো জয়, এই তো শুরু, নতুন এক গল্পের,

বিজ্ঞান হোক বন্ধু সবার, আগামীর সঙ্কল্পের।


Post a Comment

0 Comments