নাসা ২০২৪: মহাকাশ জয়ের মহাকাব্য

 



নাসা ২০২৪: মহাকাশ জয়ের মহাকাব্য

কবি : আব্দুল মুসরেফ খাঁন


অজানার টানে পাড়ি দেয় প্রাণ, মহাকাশে ওড়ে বিজয়ের গান

নাসার অসীম এই অভিযানে, নতুন দিগন্ত জগত জানে।

ইউরোপা ক্লিপার পাড়ি দিল নীল, বরফের তলে প্রাণের মিল

বৃহস্পতি চাঁদে প্রাণেরই ছোঁয়া, ঘুচে যাবে সব রহস্য ধোঁয়া।

লুনার গেটওয়ে গড়বে ঘাঁটি, চাঁদের বুকেই হবে নীল মাটি

আর্তেমিস বুকে স্বপ্ন বুনে, মানুষ ফিরবে প্রহর গুনে।

জেমস ওয়েব তার অবাক চোখে, নক্ষত্র দেখে আলোকালোকে

প্রাচীন যুগের ছায়ার মেলা, ব্রহ্মাণ্ডের এই আলোর খেলা।

মঙ্গলে আজও পারসিভিয়ারেন্স, পাথরের গায় প্রাণের অস্তিত্বের রেন্স

নমুনা কুড়োয় রোভারের হাত, লাল গ্রহে হবে মানব প্রভাত।

এক্স-প্লেন ছোটে শব্দের চেয়ে দ্রুত, বিজ্ঞানে জাগে নতুন এক দূত

পরিবেশ বান্ধব ইঞ্জিনের টান, নীল আকাশে এই নতুন জয়গান।

সূর্যকে ছুঁতে পার্কার যায়, উত্তাপ সয়ে অসীম আশায়

করোনার মাঝে লুকানো যে সুর, খুঁজে ফেরে সেই রহস্য প্রচুর।

হাবল টেলিস্কোপ বুড়ো হলেও হাসে, ছায়াপথ সব হৃদয়ে ভাসে

নতুন নক্ষত্র জন্ম যখন, ক্যামেরা বন্দি মুহূর্ত সারাক্ষণ।

গ্রহাণু রুখতে ডার্টের সে জয়, পৃথিবীর বুকে ঘুচেছে যে ভয়

মহাকাশ আজ হাতের মুঠোয়, বিজ্ঞানে নতুন দিগন্ত ছোঁয়ায়।

আন্তর্জাতিক স্টেশন বা আই.এস.এস, গবেষণায় যার নেই কোনো শেষ

মহাকাশে ঘাম ঝরায় যে জন, পৃথিবীর তরে তাঁদের জীবন।

ওসাইরিস-রেক্স এনেছে যে ধুলো, ইতিহাসের পাতা সব আজ খোলো

সৌরজগতের আদি সে কথা, দূর করে দেয় প্রাণের জড়তা।

রোমান টেলিস্কোপ আসছে সামনে, আঁধার কাটাতে নতুন আমে

ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, বিজ্ঞানে দিবে নতুন এক মর্জী।

স্পেসএক্স সাথে নাসার মিলন, রকেট ছোটে মহাকাশ পানে বিলিয়ন

বেসরকারি হাতে বিজ্ঞানের জয়, পৃথিবী আজ আর একা রয় না রয়।

আর্থ-কেয়ারে নজর এই ধরিত্রীর গায়, জলবায়ু বদল কার ইশারায়

মেঘের মেলা আর সাগরের ঢেউ, জানাবে নাসা যা জানেনি কেউ।

মহাকাশ স্যুট হলো আরও আধুনিক, মহাকাশচারী হবে না আর বিচলিত একদিক

চাঁদের ধুলোয় হাঁটবে যে বীর, নির্ভয়ে জাগবে উন্নত শির।

নাসার চোখে এই ২০২৪, খুলে দিলো কত রুদ্ধ দ্বার

একুশ শতকের এই মহাযান, আনবে বয়ে মানব কল্যান।

সূর্যের হাসি আর তারার যে খেলা, কাটবে না শুধু সময়ের বেলা

প্রযুক্তির জোড়ে জগত বিস্ময়, মানুষের জয় নিশ্চিত নিশ্চয়।

গভীর আঁধারে আলোরই রেখা, বিজ্ঞানে আজ নতুন করে লেখা

ছায়াপথ থেকে মহাকাশ প্রান্ত, নাসা কভু হবে না যে শান্ত।

পৃথিবী ছাড়িয়ে অসীম সে লোক, ঘুচবে এবার মানুষের শোক

নতুন এক ভোরের প্রতীক্ষায়, বিজ্ঞান আছে মানবতার সেবায়।

নাসার জয়যাত্রা চলুক অবিরাম, বিশ্বের তরে জানাই প্রণাম।


Post a Comment

0 Comments