গতির নতুন দিগন্ত



 গতির নতুন দিগন্ত

কবি : আব্দুল মুসরেফ খাঁন


বিজ্ঞানের আলোয় ঘুচছে আঁধার, বিশ্ব জাগছে নব সাজে,

নতুন যুগের শক্তির জয়গান, আজ পৃথিবীর ভাঁজে ভাঁজে।

পুরানো জ্বালানি বিদায় নিচ্ছে, ধোঁয়াশা হচ্ছে লীন,

সবুজ পৃথিবী গড়তে বিজ্ঞান, আনছে সোনালী দিন।

ইলেকট্রিক যান ছুটছে পথে, শব্দবিহীন তার গতি,

নতুন ব্যাটারি দিচ্ছে জোগাণ, অজেয় এক শক্তি।

কঠিন আঁধারে লুকিয়ে ছিল যে, লিথিয়াম-আয়ন বল,

আজকে সেটিই ঘটাচ্ছে পথে, নতুন এক কোলাহল।

অল্প সময়ে চার্জ হয় এখন, নেই কোনো আর দেরি,

মিনিটের মাঝে পূর্ণ শক্তিতে, বাজে বিজয়ের ভেরি।

দীর্ঘ পথও তুচ্ছ এখন, মাইলের পর মাইল চলে,

উন্নত কোষের জাদুকরী ছোঁয়ায়, চাকা ঘোরে কুতূহলে।

দূষণমুক্ত বাতাস বইবে, শহর হবে যে নির্মল,

প্রযুক্তির এই আধুনিক ছোঁয়ায়, পৃথিবী হবে উজ্জ্বল।

বিবর্তনের ধারায় আমরা, খুঁজেছি বিকল্প পথ,

বিজ্ঞান আজ সচল রেখেছে, গতির জয়রথ।

ধাতব আধারে বন্দী বিদ্যুৎ, প্রাণের স্পন্দন দেয়,

কঠিন ধাতুর সূক্ষ্ম বুনন, অসাধ্যকে জয় করে নেয়।

তৈল-গ্যাসের দিন ফুরালো, ফুরালো দুশ্চিন্তার কাল,

নতুন ব্যাটারি হাতে ধরি আজ, ধরছি গতির হাল।

পৃথিবীর বুক শীতল হবে, কমবে যে উষ্ণতা,

প্রযুক্তির এই নতুন দান, লিখছে নতুন কথা।

নির্ভরযোগ্য সাশ্রয়ী শক্তি, মানুষের পরম সাথী,

ভবিষ্যতের রাজপথে আজ, জ্বলছে আশার বাতি।

স্বপ্ন দেখার সাহস বাড়ে, যখন বিজ্ঞান সাথে রয়,

নতুন ব্যাটারি আনছে ধরায়, এক অনন্য বিজয়।

পাহাড়-সমুদ্র পেরিয়ে যাবে, বিদ্যুৎ-বাহী এই যান,

মানুষের মেধায় রচিত হলো, বিজ্ঞানের জয়গান।

আজকের এই জয়যাত্রা, রবে অমলিন চিরকাল,

উন্নত ব্যাটারির শক্তিতে মোরা, জয় করব মহাকাল।







Post a Comment

0 Comments